×

জাতীয়

বাইডেনের কথিত সেই উপদেষ্টার জামিন মেলেনি হাইকোর্টে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৬:৫৩ পিএম

বাইডেনের কথিত সেই উপদেষ্টার জামিন মেলেনি হাইকোর্টে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

রবিবার (১২ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আরেফির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

গত বছরের ২৯ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে আরেফির পুরো নাম জাহিদুল ইসলাম আরেফি। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি যুক্তরাষ্ট্রে বাস করলেও মাঝেমধ্যেই দেশে আসতেন বলে জানা গেছে। 

এর আগে, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় আরেফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই সময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও দেখা যায়। পরে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের এক বাসিন্দা পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় বিএনপির মহাসমাবেশে সহিংসতা ও হতাহতের ঘটনাসহ আরেফির সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করা হয়। মামলায় আরেফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে অভিযুক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App