×

জাতীয়

কক্সবাজার উপকূলে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:২৬ পিএম

কক্সবাজার উপকূলে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় কক্সবাজার উপকূলে পৌঁছেছে। সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে।

সোমবার (১৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

মিজানুল ইসলাম জানান, ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। গত বৃহস্পতিবার (৯ মে) এটি বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে। সেখানে পণ্য খালাস করে দুইদিন পর চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি।

আরো পড়ুন: ৫৫ কেজি সোনা চুরি: প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

এর আগে, শনিবার (১১ মে) দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। বড় অংকের মুক্তিপণ দিয়ে ৩৩ দিন পর ১৩ এপ্রিল তাদের উদ্ধার করা হয়। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছায় জাহাজটি।

এরপর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App