×

জাতীয়

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৮:৩৫ পিএম

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ছবি: বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

বান্দরবানের বলিপাড়া ও রুমা অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১৩ মে) বিজিবি মহাপরিচালক সকালে বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিদর্শন করেন। এসময় তিনি সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বান্দরবান সেক্টরের অধীনস্থ সব ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পসমূহে দায়িত্বরত বিজিবি সদস্যগণ ভিটিসি/ওয়্যারলেস সেটের মাধ্যমে সংযুক্ত ছিলেন। 

আরো পড়ুন: বুদ্ধিপ্রতিবন্ধি রোমান মোল্লা হারিয়ে গেছে

মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এরপর বিজিবি মহাপরিচালক বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পটহাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার পোস্ট পরিদর্শন করেন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দোপানিছড়া বিওপি পরিদর্শন করেন। এখানেও তিনি সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেক্টর কমান্ডার, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার এবং বলিপাড়া ও রুমা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App