×

জাতীয়

জয় বাংলা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হবে ৭ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০২:২৪ পিএম

জয় বাংলা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হবে ৭ জুন

ছবি: ভোরের কাগজ

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ম্যারাথন-২০২৪। জয় বাংলা বলে আগে বাড়ো প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চকে গুরুত্ব বিবেচনায় রেখে আগামী ৭ জুন ভোরে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ম্যারাথন অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়াও পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। 

জয় বাংলা ম্যারাথন-২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশনসহ প্রতিযোগিতার সব আপডেট প্রকাশের লক্ষ্যে তৈরি করা ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। 

মঙ্গলবার (১৪ মে) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ওয়েবসাইটের উদ্বোধন করেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক্স এন্ড সাইক্লিং ক্লাবের সভাপতি বনজ কুমার মজুমদার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। আগামী ৭ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে, কারণ তারিখটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে। ১৯৭১ সালের ৭ মার্চ ছিলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের জন্য স্মরণ করা হয়। '৭ মার্চের ভাষণ নামে পরিচিত এই ভাষণটি বাঙালি জনগণকে জাগিয়ে তুলতে এবং স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। 'জয় বাংলা' স্লোগান মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলো। দিনটির তাৎপর্য স্মরণে রাখতে জয় বাংলা ম্যারাথন নামকরণ করা হয়েছে। এই ম্যারাথনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশী নাগরিকদের মধ্যে একটি সুস্থ ও সক্রিয় লাইফ স্টাইল চর্চায় উদ্বুদ্ধ করা।

আরো পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায় : আপিল করবে সরকার

তিনি বলেন, হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি ৪টি কাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশ নেবে। প্রতিযোগীদেরকে ৩ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ২২ কিলোমিটির পথ পাড়ি দিতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরষ্কার দেয়াসহ অংশ নেয়াদের জন্য থাকবে জার্সি, মেডেল ও সার্টিফিকেট। ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌঁড়বিদদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একাধিক মেডিকেল টীম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। ১৬ বছরের ঊর্ধ্বে যে কোনো নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ম্যারাথন আয়োজন চ্যালেঞ্জিং হলেও আমরা এর বাস্তবায়নে অনেকদূর এগিয়েছি। সবার সহযোগিতায় এ মেগা ইভেন্ট আমরা সফলতার সঙ্গে বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি।

জয় বাংলা ম্যারাথন-২০২৪ এর সভাপতি ও সিটিটিসি ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো একটি বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটিতে ৫ হাজার প্রতিযোগীর অংশ নেয়ার কথা থাকায় আয়োজকদের কার্যপরিধি বিশাল। সময় কম হলেও আমরা তা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App