×

জাতীয়

এনআইডি কার্যক্রম দেখতে ব্রিটেন যাবেন ইসি আলমগীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৭:৩৬ পিএম

এনআইডি কার্যক্রম দেখতে ব্রিটেন যাবেন ইসি আলমগীর

ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটার করে নেয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। 

সম্প্রতি চিঠিটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোটার কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য আগামী ৬ থেকে ১৫ জুন যুক্তরাজ্য ভ্রমণ করবেন। তার সঙ্গে যাবেন ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান। মো. আলমগীর তার ব্যক্তিগত খরচে স্ত্রী বিলকিস আরাকে নিয়ে যাবেন।

ওই চিঠিতে আরো বলা হয়েছে, এটি একটি অফিসিয়াল সফর। এ সফরের সমুদয় ব্যয় স্মার্টকার্ড প্রকল্প তথা আইডিইএ-২ প্রকল্প থেকে বহন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App