×

জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রী

উদ্ভাবনের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

উদ্ভাবনের মাধ্যমে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

ছবি: ভোরের কাগজ

বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা উদ্ভাবনের (ইনোভেশন) মাধ্যমে সহজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবাদান প্রক্রিয়াকে সহজ করতে হবে, অটোমেশনে সেবা বৃদ্ধি করতে হবে। ইতোমধ্যে কোম্পানি রেজিষ্ট্রেশন, আমদানি-রপ্তানি অনুমোদন প্রক্রিয়া অনলাইনে করার সুবিধা আছে। টিসিবির সেবাকে উদ্ভাবনের মাধ্যমে সহজে তৃণমূলে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। 

বুধবার (১৫ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।  

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরো বলেন, 'সহজে সেবা দিতে ভোক্তা অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণ করার ব্যবস্থা চালু করেছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সেবার পাশাপাশি পেমেন্ট প্রক্রিয়াকে ডিজিটাল করতে হবে।' 

আরো পড়ুন: আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব না: ধর্মমন্ত্রী

বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, 'ওয়ানস্টপ সার্ভিস চালু করার সময় সব স্টেকহোল্ডার সংযুক্ত হলে সুফল পাওয়া যাবে। উদ্ভাবনকে পুরষ্কৃত করতে হবে। 

সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'ব্যবসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রণালয় অনেক কার্যকরী উদ্যোগ নিয়েছে। সার্টিফিকেট, লাইসেন্স ১ বছরের বেশি নবায়নের আবেদন প্রথম বাণিজ্য মন্ত্রণালয় চালু করেছে, যাতে ব্যবসায়ীদের সময় ও কষ্ট কম হয়।' 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খাইরুন্নেছা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগে. জেনা. মো. মোস্তফা ইকবাল, বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামানসহ অন্যান্য দপ্তরসমূহের প্রধান ও কর্মকতা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App