×

জাতীয়

ফ্লাইওভারে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০২:৩৬ পিএম

ফ্লাইওভারে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টা ১০ মিনিটে গাড়িটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম গণমাধ্যমকে জানান- ‘বিমানবন্দরের সামনের মোড়ে ফ্লাইওভারে একটি নোহা গাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’

জানা যায়, গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়িটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App