×

জাতীয়

ভূমিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৭:৫৪ পিএম

ভূমিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ভূমি সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ভূমিমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো নিবিড় হবে। এসময় ভূমিমন্ত্রী বাংলাদেশের স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন।

আরো পড়ুন: চাহিদার চেয়ে কোরবানির পশু ২৩ লাখ বেশি আছে

বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

হাইকমিশনার ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন হিসেবে মন্তব্য করে বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদসহ ভূমি মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

ডিএমপিতে রদবদল, ৪ পরিদর্শক বদলি

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App