×

জাতীয়

জামায়াত নেতা আজহারসহ ১১ জনের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৪:০৩ পিএম

জামায়াত নেতা আজহারসহ ১১ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানার মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনের দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। 

আসামি এটিএম আজহারুল ইসলামের আইনজীবী আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডবিধির পৃথক দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডবিধির এক ধারায় দেড় বছর ও আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও রেদুয়ান।

আরো পড়ুন: জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক কারাগারে

আসামিদের পৃথক ধারায় দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দণ্ডবিধির এক ধারায় দেড় বছর ও আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাদের দেড় বছর কারাভোগ করতে হবে।

এ ছাড়া এ মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী পুলিশের বৈধ কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ওই বছরের নভেম্বরের রাজধানীর মতিঝিল থানায় উপ-পরিদর্শক মো. আব্দুল হাকিম বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এ টি এম আজহারুল ইসলামকে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App