×

জাতীয়

চুরির মামলায় প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৬:৪১ পিএম

চুরির মামলায় প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ছবি: ভোরের কাগজ

কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও টাকার রসিদ চুরির অভিযোগে হওয়া মামলায় বিপিএল হাউজিং থেকে অব্যাহতি পাওয়া প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ মে) মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম ফরমানুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি বলেন, সোমবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেন। 

তিনি জানান, বিপিএল হাউজিং প্রকল্প পরিচালক থাকাকালে শাহাবুদ্দিন লস্কর ধীরা তারই মালিকানাধীন অপর হাউজিং কোম্পানি জিয়ো প্রপার্টিজ থেকে একটি ফ্ল্যাট কেনেন। বিপিএল হাউজিং নামে কেনা ওই ফ্ল্যাটের মূল্য বাবদ ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকা ৪৮টি চেকের মাধ্যমে ৯ কিস্তিতে পরিশোধ করেন। নানা অনিয়মের অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলে অফিস ত্যাগের পূর্বে বিপিএল হাউজিংয়ের উত্তর ধানমন্ডির অফিস থেকে ফ্ল্যাট কেনার মূল ডিড, টাকার রসিদের সমস্ত মূল কপি ও ৬৮টি মূল দলিল চুরি করে নিয়ে যান।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, বায়ো গ্রুপের ডিএমডি সাইফুল আমিন বাদী হয়ে চলতি বছরের ৭ মার্চ কলাবাগান থানায় এ মামলা করেন। মামলার আসামীরা গত ১৪ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত বাদীপক্ষের কাগজপত্র উপস্থাপন সাপেক্ষে সোমবার (২০ মে) শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষ সব নথিপত্রসহ ঘটনার দিনের সিসি টিভির ফুটেজ আদালতে উপস্থাপন করে। শুনানি শেষে মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অপর আসামি মো. মজিবর রহমানের জামিন মঞ্জুর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App