×

জাতীয়

অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারী কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারী কারাগারে

ছবি: সংগৃহীত

দেশীয় অস্ত্রসহ রাজধানীর হাজারীবাগে গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২২ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- জুয়েল, মুন্না ও মো. শাকিল ওরফে শান্ত।

এর আগে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আরো পড়ুন: যানজটের পাশাপাশি অপরাধ দমনেও কাজ করছে ট্রাফিক ওয়ারী বিভাগ

জানা যায়, বুধবার ভোরে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন লোক অবস্থান করছে এমন তথ্য পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়, আসামিদের ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চুরি একমাত্র পেশা। পথচারী, কলার ব্যাপারী, মুরগি ব্যবসায়ীদের টার্গেট করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ছিনিয়ে নিতেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App