×

জাতীয়

এমপি আজিম হত্যা

শেরে-বাংলা নগর থানায় মেয়ের মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:২৭ পিএম

শেরে-বাংলা নগর থানায় মেয়ের মামলা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউনে অবস্থিত ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় রাজধানীর শেরে-বাংলা নগর থানায় অপহরণের একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় মামলাটি করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি।

মামলাটি নথিভুক্ত হয় বলে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, নিহত সংসদ সদস্যের মেয়ে এই হত্যা মামলা দায়ের করেছেন। এখন তদন্ত-পূর্বক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার বিকেল সোয়া পাঁচটায় শেরে বাংলা থানায় আসেন ডরিন। পরে রাত আটটায় থানা থেকে বের হয়ে মামলার কথা জানান তিনি।

আরো পড়ুন: কে এই এমপি আজিম?

এর আগে, দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান ডরিন। এ সময় তিনি বলেন, ‘আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিলো, আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই, তাদের ফাঁসি চাই।’

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজিম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার মলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে চিকিৎসককে দেখানোর উদ্দেশে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জানান, তাকে আর ফোন করতে হবে না। দরকার হলে তিনি তাকে (গোপাল বিশ্বাস) ফোন করবেন। কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই তাকে ফোনে পাওয়া যায়নি।

এরপরই কোনো উপায় না দেখে গত ১৮ মে (শনিবার) বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। অভিযোগ পেয়ে বরানগর থানা তদন্তে নামে।

আনোয়ারুল আজিম আনার ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

টাইমলাইন: ভারতে এমপি আজিম হত্যাকাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App