×

জাতীয়

ঈদুল আজহায় ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড, বাড়ানো হবে ফেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৫:০৬ পিএম

ঈদুল আজহায় ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড, বাড়ানো হবে ফেরি

ছবি: ভোরের কাগজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন মোট ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে বাড়ানো হবে ফেরির সংখ্যা। কিছু রুটে লঞ্চের সংখ্যাও বাড়ানো হবে। ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭দিন পশুবাহী ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উপলক্ষে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি সভায় সভাপতিত্ব করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদ উল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সকল পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে ঈদ আনন্দময় ও নিরাপদ হয়, সে ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। 

দেশবিরোধী ও আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে উল্লেখ করে তিনি বলেন, তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি। এছাড়া আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ থাকবে। যারা যাত্রী পারাপার ও পণ্য পারাপার করবেন, তাদের আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালনের নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App