×

জাতীয়

আরটিভি-এসএমসি মনিমিক্স প্রেরণা পদক পেলেন পলাশ মাহবুব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৮:২৮ পিএম

আরটিভি-এসএমসি মনিমিক্স প্রেরণা পদক পেলেন পলাশ মাহবুব

ছবি: ভোরের কাগজ

আরটিভি-এসএমসি মনিমিক্স প্রেরণা পদক পেলেন জনপ্রিয় লেখক, নির্মাতা, নাট্যকার, শিক্ষক ও সাংবাদিক পলাশ মাহবুব। 

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এক জমকালো আয়োজনের মাধ্যমে শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় তাকে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা ও পরিবেশ রক্ষায় অবদানের ওপর ভিত্তি করে ২০১৮ সাল থেকে আরটিভি-এসএমসি মনিমিক্স প্রেরণা পদক প্রদান করা হচ্ছে। এ বছর দুটি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়েছে।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউএসএআইডি/বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানসহ আরো অনেকে।

উল্লেখ্য, পলাশ মাহবুব দেশের সৃজনশীল ও গণমাধ্যম অঙ্গণের সুপরিচিত মুখ। দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তিনি। সাহিত্যের প্রায় সব শাখাতেই সরব উপস্থিতি রয়েছে তার। পাশাপাশি সাংবাদিকতা ও নির্মাণের সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার লেখা প্রবচন ‘পমার বচন’ তুমুল পাঠকপ্রিয়তা পেয়েছে। লেখালেখির জন্য পলাশ মাহবুব পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা এওয়ার্ড, নাট্যসভা পদক, পশ্চিমবঙ্গের অন্নদাশঙ্কর রায় শিশুসাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। 

এছাড়া তিনি বর্তমানে কাজ করছেন শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশে। সিসিমপুর অনুষ্ঠানের নির্মাতা হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তুমুল জনপ্রিয় । এছাড়াও পলাশ মাহবুব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক। এর আগে একই বিভাগে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশেও খণ্ডকালীন শিক্ষক ছিলেন পলাশ মাহবুব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App