×

জাতীয়

দুবাইয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ ইব্রাহিম

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৪:১০ পিএম

দুবাইয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ ইব্রাহিম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছ থেকে রেমিটেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন দুবাই এনআরআই জুয়েলার্সের কর্ণধার মোহাম্মদ ইব্রাহিম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩। এতে পৃথিবীর অন্য দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিট্যান্সধারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। 

তার মধ্যে রয়েছেন দুবাই এনআরআই জুয়েলার্সের কর্ণধারদের একজন মোহাম্মদ ইব্রাহিম। তার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন।

বহির্বিশ্ব থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মিশনের মাধ্যমে আরব আমিরাতের সেই সব রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করল বাংলাদেশ সরকার। দেশে টাকা পাঠানোর বৈধ চ্যানেলের তথ্য উপাত্তের ভিত্তিতে সম্মানিত বিচারকদের বিচার বিশ্লেষণে মোহাম্মদ ইব্রাহিমকে "রেমিট্যান্স অ্যাওয়ার্ড- ২০২৩" এ ভূষিত করা হয়।

শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিআইপি আলহাজ্ব মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির।

আরো পড়ুন: বৈধপথে রেমিট্যান্স পাঠানের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

এবারের আয়োজনে বৈধপথে রেমিট্যান্স পাঠানো ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদের মধ্যে রয়েছেন- নিম্ন বেতনধারী, উচ্চ বেতনধারী, প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী নারী, নারী উদ্যোক্তা। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত ৭৫ জন সিআইপিকে সংবর্ধিত করা হয়। তার মধ্যে প্রবাসী ব্যবসায়ী হিসেবে মোহাম্মদ ইব্রাহিম পুরস্কৃত হন।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেট সাধারণ প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

মোহাম্মদ ইব্রাহিম সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, রেমিট্যান্স যোদ্ধা হিসাবে যেন আজীবন দেশের সেবা করতে পারি, দেশের একজন সুনাগরিক হয়ে থাকতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App