×

জাতীয়

সংসদের ওয়েবসাইট থেকে বাদ গেল এমপি আজিমের নাম!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৮:৩৫ পিএম

সংসদের ওয়েবসাইট থেকে বাদ গেল এমপি আজিমের নাম!

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মৃতদেহ পাওয়া না গেলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ-৪ আসনের তথ্য মুছে ফেলা হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা ১২টার দিকে ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে, ঝিনাইদহে চারটি সংসদীয় আসন থাকলেও সেখানে তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। ঝিনাইদহ-৪ আসন এবং ওই আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের নাম দেখা যায়নি। 

গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে খুন করা হয় আনারকে। হত্যাকাণ্ডের খবর প্রকাশের দিনই (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

তবে আনোয়ারুল আজিম আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা রয়েছে। কারণ তার মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ সচিবালয়কে এখনো কোনো পক্ষ জানায়নি। শুধু গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে কোনো আসন শূন্য ঘোষণা করার সুযোগ নেই বলে জানিয়েছেন সংসদের আইন শাখার কর্মকর্তারা।

বিষয়টি আগামী ৫ জুন দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগেই ফয়সালা হবে এমন আশা প্রকাশ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঘটনাটি ব্যতিক্রম। অতীতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ জন্য জাতীয় সংসদের পক্ষ থেকে আরো অপেক্ষা করা হবে।

আরো পড়ুন: কসাই জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবির তদন্ত দল

কোনো সংসদ সদস্য মারা গেলে কিংবা অনুমতি ছাড়া ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের আয়োজন করে। সাধারণত কোনো সংসদ সদস্যের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোকপ্রস্তাব গ্রহণ করেন। সংসদের অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে।

আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণার বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমরা এখনই কোনো সিদ্ধান্ত নেব না। আমরা আরো অপেক্ষা করব। কারণ এ ঘটনা খুবই ব‌্যাতিক্রমধর্মী। আমাদের সামনে কোনো নজির নেই। কার্যপ্রণালি বিধিতেও এ বিষয়ে কোনো নির্দেশনা নেই।’

স্পিকার আরো বলেন, ‘সমস্যা হচ্ছে, তার দেহ পাওয়া যায়নি। আমাদের কোনো একটি নির্ভরযো‌গ্য সূত্র হতে জানতে হবে। ওনার মৃত্যুসনদ বা কোনো কাগজ আমাদের কাছে আসতে হবে। শুধু সামাজিক যোগাযোগমাধ‌্যম বা গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে এ সিদ্ধান্ত নেয়া যাবে না।’

আনারের আসন শূন্য ঘোষণার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া যায়– তা নিয়ে চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। আগামী ৫ জুন সংসদ অধিবেশনের আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে আলোচনা করবেন বলেও জানান স্পিকার। ওই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তবে বাজেট অধিবেশন শুরুর আগেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে বলেও আশা করেন স্পিকার।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App