×

জাতীয়

যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:১১ পিএম

যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি

শেখ হাসিনা

৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের দোয়া চাই যাতে যতদিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়।’ এ সময় তিনি বারবার ক্ষমতায় আনায় দেশবাসীর কৃতজ্ঞতা আদায় করেন এবং তাদের কাছে দোয়া চান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় যুক্ত হন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, আমরা দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য কাজ করা কঠিন ছিল। তবে সর্বোপরি, আমি একটি জিনিসই ভেবেছিলাম যে, আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘করোনাভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধাবিঘ্ন আসুক সেটি অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জন্য একটি বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ প্রজ্ঞা, জ্ঞান ও মেধা আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অত্যন্ত ধীরস্থির ও ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল মামলা ভালোভাবে সমাধান করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App