×

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১০:৪২ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও এই রুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।

এর আগে গত রবিবার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করলে পদ্মা নদী উত্তাল হতে শুরু করে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ওইদিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ঘূর্ণিঝড়ের নামকরণ কারা করেন, কীভাবে করেন?

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা নদী উত্তাল ছিলো। যার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। নদী স্বাভাবিক হলে প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।

দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, লঞ্চ চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে লঞ্চ চলাচল শুরু করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App