×

জাতীয়

উপজেলা নির্বাচন: ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১২:৪৯ পিএম

উপজেলা নির্বাচন: ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা

ফাইল ছবি

আগামী ৫ জুন চতুর্থ ধাপে দেশের ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন (৫ জুন) নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৭ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ১২ মে। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ মে। প্রতীক বরাদ্দ দেয়া হয় ২০ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App