×

জাতীয়

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১১:২৯ এএম

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা চালু কর‌বে ওমান। দেশ‌টি ১২ ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌তে পা‌রে। স্থানীয় সময় বুধবার (২৯ মে) টাইমস অব ওমানের প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নানো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃতি দি‌য়ে প্রতি‌বেদ‌নটিতে বলা হ‌য়ে‌ছে, ওমান সরকার ১২ ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। ১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে-ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

আরো পড়ুন: যে কারণে গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন মেলিন্ডা

গত বছ‌রের ন‌ভেম্বর থে‌কে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত ক‌রে ওমান। অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল, ভিসা দান বন্ধের প্রক্রিয়া‌টি স্থায়ী নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App