×

জাতীয়

তামাক নিয়ন্ত্রণে অনেক কাজ হলেও তা যথেষ্ট নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬:২৪ পিএম

তামাক নিয়ন্ত্রণে অনেক কাজ হলেও তা যথেষ্ট নয়

ছবি: ভোরের কাগজ

তামাক নিয়ন্ত্রণে অনেক কাজ হলেও তা যথেষ্ট নয়। এ নিয়ে আরো কাজ হওয়া দরকার। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তারা।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানী শ্যামলীর ঢাকা আহছানিয়া মিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তামাক কোম্পানির কূটকৌশল রোধে, তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করারও দাবি জানান আলোচকরা। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং সদস্য তাসনিম হাসান ও নাসিম হাসান।

স্বাগত বক্তব্যে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং সমন্বয়কারী মারজানা মুনতাহা বলেন, বাংলাদেশে বর্তমান মোট জনগোষ্ঠীর ৪৮ শতাংশই তরুণ-তরুণী। তামাক কোম্পানির মূল টার্গেট কিভাবে এই বিশাল জনগোষ্ঠীকে তামাকে আসক্ত করে ব্যবসা বাড়ানো যায়। এক্ষেত্রে রাষ্ট্রের উচিত তামাক কোম্পানির ছোবল থেকে তরুণদের সুরক্ষা দেয়া। তামাক কোম্পানির কূটকৌশল ও হস্তক্ষেপ মোকাবেলায় এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুসারে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, জরিপে গত ২০০৯-১৭ সাল পর্যন্ত তামাকের ব্যবহার কমেছে। তবে এ নিয়ে যে কাজ হচ্ছে বা হয়েছে তা যথেষ্ট নয়। আমরা দেখছি তামাক কোম্পানিগুলোর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কেনো যেন উদার। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ই-সিগারেট সহ সব ভ্যাপিংপণ্য নিষিদ্ধ ও আমদানি বন্ধের কথা বলেছিলাম। কিন্তু কেনো যেন এর বাস্তবায়ন দেখা যায়নি। স্কুলের সামনের দোকানে সিগারেট প্রদর্শন নিষিদ্ধ করা ও খুচরা শলাকা বিক্রি বন্ধসহ নানা উদ্যোগ আলোর মুখ দেখেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App