×

জাতীয়

নকল মাস্ক সরবরাহে জেএমআইয়ের রাজ্জাক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:১৯ পিএম

নকল মাস্ক সরবরাহে জেএমআইয়ের রাজ্জাক গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগ জেএমআইয়ের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করেছে দুদক।

করোনাকালে নিম্নমানের সাধারণ মাস্ককে 'এন-৯৫ মাস্ক' লিখে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) সরবরাহ করে আলোচনায় এসেছে জেএমআই হসপিটাল রিকুয়েস্টিং ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সাধারণ মাস্কের প্যাকেটে এন-৯৫ মাস্ক লেখায় জেএমআইকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল সিএমএসডি। প্রতিষ্ঠানটি যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কেন এই কোম্পানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য লিখিত ব্যাখ্যা চায় সিএমএসডি।

জেএমআই ব্যাখ্যা দিলেও তাদের কাছ থেকে পণ্য নেওয়া বন্ধ রেখেছে সিএমএসডি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ও এন-৯৫ মাস্ক জালিয়াতির বিষয়টি তদন্ত করে। তদন্তে জানা যায় ‘মুন্সীগঞ্জের একটি কারখানায় অনুমোদনহীন সরঞ্জাম দিয়ে সাধারণ মাস্ক তৈরি করে সেগুলোতে এন-৯৫ লিখে সরবরাহ করে জেএমআই, যা করোনা প্রতিরোধে কোনো ধরনের ভূমিকা রাখতে সক্ষম নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App