×

জাতীয়

রাজধানীতে চলন্ত বাসে ফল ব্যবসায়ীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:৩০ পিএম

রাজধানীতে চলন্ত বাসে ফল ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীতে চলন্ত বাসের মধ্যে আসিফ (২৫) নামে এক ফল ব্যবসায়ের মৃত্যু হয়েছে। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্বজন ও পুলিশ।

শুক্রবার (৩১ মে) সকাল ৭ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। স্ত্রীকে নিয়ে ঢাকার সাভার বাইপাইলে থাকতেন তিনি। সেখানেই ফল ব্যবসা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মামা শ্বশুর সিরাজুল ইসলাম জানান, গত রবিবার (২৬ মে) আসিফ ঢাকা থেকে সাতক্ষীরা গিয়েছিল সেখানকার আম কিনতে। সেখানে গিয়ে আম কিনে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেন। আর গতরাত ১১দিকে সাতক্ষীরা থেকে মাস্টার পরিবহন নামে একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন আসিফ। পথে বাসের মধ্যে তার স্টাফরা আসিফকে অচেতন অবস্থায় দেখতে পান। বাসটি যাত্রাবাড়ী এলাকায় আসলে তখন তাকে বাস থেকে নামিয়ে ধোলাইপাড় মর্ডান হাসপাতালে নিয়ে যান স্টাফরা। এর মধ্যে স্বজনদের খবর দেয়া হয়। পরবর্তীতে স্বজনরা সেখানে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসের স্টাফদের সাথে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে, বাসের ভিতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে থাকতে পারেন। তবে তার সাথে মোবাইল এবং মানিব্যাগ অক্ষত রয়েছে। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান আসিফ নামে যুবকের মরদেহটি মর্গে রাখা হয়েছে। তিনি অজ্ঞানপার্টি খপ্পরে পড়েছিলেন এমনটি সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App