×

জাতীয়

বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৬:০৯ পিএম

বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছেই না। তীব্র তাপপ্রবাহে একদফা দাম বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। মূলত ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচাবাজার।

৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। গাজর ও টমেটোর কেজি ঠেকেছে ১০০ টাকায়। ঝড়ের আগেই দাম বেড়ে যাওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি।

নান অজুহাতে বেড়েই চলেছে ডিমের দামও। মাস খানেক আগে ৩৫ থেকে ৪০ টাকা হালির ডিম এখন বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা।

ভারত থেকে আমদানি করা হলেও কমছে না পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

গরু ও খাসির মাংস আগের বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা নিম্নমুখী মুরগির দর। কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা।

শুধু তাই নয়, যৌক্তিক কারণ ছাড়াই বেড়েছে সব ধরনের মসলা। এলাচের দাম কেজিতে বেড়েছে এক হাজার টাকা।

নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। অন্যদিকে বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম বাড়ার পেছনে নানা অজুহাত ব্যবসায়ীদের। তারা বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি ভোক্তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App