×

জাতীয়

এবার বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান

Icon

আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম

এবার বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান

এবার বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান। ছবি: সংগৃহীত

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটানের রয়্যাল সরকারের পর্যটন বিভাগ। নতুন নীতিমালা অনুযায়ী, দেশটিতে গেলে বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতিবছর ১৫ ডলার দিতে হবে। আর বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটানে যেতে পারবেন।

ভুটানের পর্যটন বিভাগের বরাতে আজ সোমবার (৩ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রবিবার থেকে এ নীতিমালা কার্যকর হয়েছে।

দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের জন্য নির্ধারিত ফিএর পরিমাণ ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফিএর সমান।

২০২২ সালে এসডিএফ নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করে ভুটান সরকার। এই ফি গত বছর কমিয়ে ১০০ ডলার করা হয়। বাংলাদেশি পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ছিল ১৫ ডলারের মতো। বাংলাদেশিদের জন্যও ওই ফি কমিয়ে এখন ১৫ ডলার করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App