×

জাতীয়

চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৪:২১ পিএম

চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ছবি: সংগৃহীত

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ। এখন চলছে গণনা।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।  

নির্বাচনের প্রথম চার ঘণ্টায় প্রাথমিক তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম। বুধবার বেলা ১টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এদিকে, আজকের ভোটযুদ্ধের মধ্যদিয়ে এবারের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App