×

জাতীয়

এক হাটের গরু অন্য হাটে নিলে আইনগত ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১২:২১ পিএম

এক হাটের গরু অন্য হাটে নিলে আইনগত ব্যবস্থা

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার। ছবি: ভোরের কাগজ

এক হাটের গরু কেউ অন্য হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর হাটে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শুক্রবার (৭ জুন) বেলা ১১টার ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:কোরবানির ঈদের জন্য প্রস্তুত ৩৮ মণের ষাঁড় সম্রাট 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মোট ১৯টি কোরবানির পশুর হাট বসবে যার মধ্যে ১৭টি অস্থায়ী। এক হাটের গরু কেউ অন্য হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় পশুবাহী ট্রাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ব্যানার লাগানোর অনুরোধ জানান তিনি।

ডিএমপি প্রধান বলেন, কোনো অবস্থায় রাস্তার ওপর গরু নামানো বা হাট বসানো যাবে না, আর তা না মানলেই ব্যবস্থা। যেখানে সেখানে হাট বসালে কোরবানির পশু জব্দ করাসহ সংশ্লিষ্টদের আটক করা হবে।

এছাড়াও টাকা লেনদেন সহজ ও নিরাপদ করতে প্রত্যেক হাটে অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে। নদী পথে গরুর নিরাপত্তায় নৌ পুলিশ থাকবে। সব স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা হয়েছে। তারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যোগাযোগ করবে। যেকোনো প্রয়োজনে এই গ্রুপে তথ্য দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো আমরা।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এমপি আনার হত্যার ঘটনায় জড়িত নেপালে গ্রেপ্তার আাসমী সিয়াম কলকাতার সিআইডির হেফাজতে। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App