×

জাতীয়

তাপপ্রবাহ অব্যাহত থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০১:১১ পিএম

তাপপ্রবাহ অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমছে না গরম। এ অবস্থায় দেশের ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী ও খুলনায় বৃহস্পতিবার (৬ জুন) দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস ছিল সিরাজগঞ্জের তাড়াশে।

আরো পড়ুন:রেমাল পরবর্তী দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞদের মতামত

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে।

এছাড়া সারা দেশে আজ রাত এবং আগামীকাল শনিবার (৮ জুন) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাত এবং পরদিন রবিবার (৯ জুন) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App