×

জাতীয়

যেখানে ঘটনা ঘটে সাধারণত সেখানেই তদন্ত হয়: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০১:৫৯ পিএম

যেখানে ঘটনা ঘটে সাধারণত সেখানেই তদন্ত হয়: ডিএমপি কমিশনার

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ডিএমপি প্রধান

যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। তবে আমরাও তদন্ত করছি, ভারতও তদন্ত করছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।

শুক্রবার (৭ জুন) ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার বিষয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।  

ডিএমপি প্রধান বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশী সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অপর এক আসামীকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কোলকাতা সিআইডি। যদিও এ সময় গ্রেপ্তারকৃতর নাম বলেন নি তিনি। যদিও ডিবি সূত্রে জানা গেছে, আসামির নাম সিয়াম। তিনি বলেন, এর আগে জিহাদ নামে আরো একজনকে আটক করেছিলো তারা। এ নিয়ে কোলকাতা সিআইডির কাছে দুজন আসামী ধরা পড়লো।

আরো পড়ুন: এক হাটের গরু অন্য হাটে নিলে আইনগত ব্যবস্থা

আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, যেখানে ঘটনা তদন্ত সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে,"বিদেশী যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি....। আমরাও তদন্ত করছি, তারাও (কোলকাতা) তদন্ত করছে। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামী গ্রেপ্তার আছে। এর মধ্যে তিনজন বাংলাদেশে। বাকি দুইজন কোলকাতায়। বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ ও আরেকজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’

‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App