×

জাতীয়

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. নাঈমুল ইসলাম খানকে তার যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আরো পড়ুন: বছরের শেষদিকে কমবে মূল্যস্ফীতি

নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নুরুল ইসলাম খান। তিনি ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মায়ের নাম নূরুন নাহার খান। নাঈমুল ইসলাম খান ৬ ভাই-বোনের মধ্যে বড়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ এবং সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাঈমুল ইসলাম। তিনি ২০০৭ সালে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। তখন থেকেই দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি টেলিভিশনে আলোচক হিসেবেও অংশ নিয়ে আসছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App