×

জাতীয়

আজ দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৯:০৮ এএম

আজ দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৮ জুন) বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।

রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদীর শপথ নেয়ার কথা রয়েছে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদী। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন শেখ হাসিনা।

আরো পড়ুন:মানুষকে মুক্ত করতে ছয় দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জয় লাভ করে। এর আগে ৮ জুন মোদির শপথ অনুষ্ঠানের কথা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App