×

জাতীয়

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে চাই সঠিক পরিকল্পনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০৪:৪৯ পিএম

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে চাই সঠিক পরিকল্পনা

বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে সিটি কর্পোরেশন, নগর পরিকল্পনাবিদ, এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর, ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি' স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর আজ থেকে শুরু হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না বলেও জানান তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, পয়ো:বর্জ্য থেকে শুরু করে সবধরনের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সবার তাই পরিবেশের বিপর্যয় কখনো হতে দেয়া যাবে না।

হাতের মাধ্যমে অনেক রোগ জীবাণু শরীরে সংক্রামিত হয়, জানিয়ে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করার আহ্বান জানিয়ে মন্ত্রী পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন ।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, পয়ো:বর্জ্যের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন তাই এই বর্জ্যেরও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভাপতির বক্তব্যে বলেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ স্যানিটেশন এর আওতায় এসেছে। স্যানিটেশন ব্যবস্থায় পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে বলেও জানান সিনিয়র সচিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App