×

জাতীয়

শেখ হাসিনা ও মোদির বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১১:৪৫ এএম

শেখ হাসিনা ও মোদির বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ জুন) সকাল ১০টার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এরপর বেলা ১২টার দিকে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। 

রবিবার (৯ জুন) সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেবেন। এরপর আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকের কথা রয়েছে।

বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন। বৈঠকের আলোচনায় সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

জানা গেছে, দুই দেশের কোথায় কোথায় অগ্রাধিকার থাকবে, বৈঠকে সেই বিষয়গুলো তুলতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা ও গঙ্গার পানি বণ্টনের ইস্যু, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থার মতো বিষয়সহ বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়গুলো আসতে পারে। আর মোংলা বন্দর ভারতের জন্য বিশেষভাবে ব্যবহারের পদক্ষেপের বিষয় তুলতে পারে দিল্লি।

এর আগে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। পালাম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান। 

এর আগে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। আজকের শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ অনেকেই যোগ দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App