×

জাতীয়

পরিবেশ মন্ত্রণালয়ে এপিএ চুক্তি স্বাক্ষরসহ শুদ্ধাচার পুরস্কার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৬:৫৪ পিএম

পরিবেশ মন্ত্রণালয়ে এপিএ চুক্তি স্বাক্ষরসহ শুদ্ধাচার পুরস্কার ঘোষণা

ছবি: ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রবিবার (৯ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ দপ্তর ও সংস্থা প্রধানগণের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার বিশ্বাস; বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক ড. ফাহমিদা খানম, বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক শামিমা বেগম, রাবার বোর্ডের পক্ষে মো. জহিরুল ইসলাম এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী নিজ নিজ দপ্তর/ সংস্থার পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশবাসীর জন্য একটি নির্মল বাসযোগ্য পরিবেশ উপহার দিতে নিবেদিত হয়ে কাজ করছে। এসময় অধীন দপ্তর প্রধানগণের উদ্দেশ্যে তিনি বলেন, স্ব স্ব দপ্তরের কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সুশাসনের অঙ্গীকার পূরণে সরকারের সকল পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করতে হবে। 

এরপর মন্ত্রণালয় ও অধীন দপ্তর প্রধানগণের মধ্য হতে শুদ্ধাচার পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়। অধীন দপ্তর প্রধানগণের মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন আহমেদ, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে উপসচিব জেসমিন নাহার, প্রশাসনিক কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া এবং অফিস সহায়ক মো. আরিফ হোসাইন শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App