×

জাতীয়

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৯:০৯ পিএম

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হয় মোদির শপথগ্রহণ অনুষ্ঠান।

এর আগে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবারই (৮ জুন) নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। তিনি ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

শপথগ্রহণ শেষে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা। পরে নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App