×

জাতীয়

অস্ত্রসহ বিজিপির ২৮ সদস্য ঢুকলো বাংলাদেশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৩:৩৪ পিএম

অস্ত্রসহ বিজিপির ২৮ সদস্য ঢুকলো বাংলাদেশে

অস্ত্রসহ বিজিপির ২৮ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। ছবি: সংগৃহীত

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সাবরাং সীমান্ত দিয়ে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আত্মসমর্পণের পর তাদের হেফাজতে নিয়েছে বিজিবি বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১১ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিজিপির এসব সদস্য পালিয়ে আসেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এসব তথ্য জানান। স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে তিনি এসব তথ্য দিলেও বিজিপির কতজন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন, এ নিয়ে সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

আদনান চৌধুরী বলেন, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর আঁচারবনিয়া পয়েন্ট দিয়ে একটি কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। এসময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছেন।

সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি প্রশাসনের কাছে অবহিত করেন। পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে জানান ইউএনও।

আদনান চৌধুরী বলেন, অন্তত ২৮ জন বিজিপির সদস্য পালিয়ে আসার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিরা তথ্য দিলেও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। বিজিপির এসব সদস্যকে হেফাজতে নেয়ার পর বিজিবির দমদমিয়া বিওপিতে রাখা হয়েছে।সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ভোরে নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলার যোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে বিজিবির সদস্যরা মিয়ামনার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যদের হেফাজতে নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির বলেন, ভোরে টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমারের বিজিপির কিছু সদস্য পালিয়ে আশ্রয় নেওয়ার বিষয়টি নানা মাধ্যমে শুনেছেন। তবে কতজন বিজিপি সদস্য পালিয়ে এসেছে তা নিশ্চিত হতে পারেননি।এ ব্যাপারে বিজিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App