×

জাতীয়

‘পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অগ্রাধিকার দিতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৭:৩৩ পিএম

‘পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অগ্রাধিকার দিতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্বকে পানি ব্যবস্থাপনা কৌশল ও জলবায়ু সহিষ্ণুতা একীভূত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এলক্ষ্যে বৈজ্ঞানিক কৌশল, উদ্ভাবনী সমস্যা সমাধানে বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।

রবিবার (৯ জুন) সন্ধ্যায় তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠানরত 'স্থায়ী উন্নয়নের জন্য জল' বিষয়ে ৩য় উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জল সম্পর্কিত জরুরি সমস্যা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আলোচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞগণ একত্রিত হয়েছেন।

আরো পড়ুন : সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

মন্ত্রী চলমান জলবায়ু সংকটের দ্বারা সৃষ্ট জটিল চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বলেন, হিমবাহ হ্রাস ও গলনের ক্ষেত্রে ক্রমবর্ধমান নির্গমন ও তাপমাত্রার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। বরফ, তুষার এবং স্থায়ী মেরুদেশীয় মাটিসহ হিমবাহ গলনের মুখোমুখি চ্যালেঞ্জগুলি এখন অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যা দ্রুত ও স্থায়ী পদক্ষেপের দাবি করে।

মন্ত্রী আরো বলেন, হিমবাহের গলে যাওয়া শুধুমাত্র পানি সরবরাহকে হুমকির মুখে ফেলে না বরং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করে, যা বিশ্বব্যাপী অগণিত মানুষকে প্রভাবিত করছে। এই জরুরি সমস্যাগুলি  জলবায়ু মোকাবেলার জন্য একটি দৃঢ় প্রতিশ্রুতির আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।  

এসময় পানি ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ ও অভিজ্ঞতাও শেয়ার করেন মন্ত্রী। তিনি সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, টেকসই কৃষির প্রচার এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা বাস্তবায়নসহ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App