×

জাতীয়

ড. ইউনুস এভাবে কথা বলতে পারেন না: দুদক আইনজীবী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম

ড. ইউনুস এভাবে কথা বলতে পারেন না: দুদক আইনজীবী

দুদক আইনজীবী খুরশীদ আলম খান। ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি। আইনের চোখে উনি অন্য ১০ জনের মতোই। তাই এভাবে তিনি কথা বলতে পারেন না বলে মন্তব্য করেছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, ওনাকে কেউ হয়রানি করছে না। ওনার কাজের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন। বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এরপর লোহার খাঁচার (কাঠগড়া) ভেতর দাঁড়িয়ে থাকার বিষয়টি সাংবাদিকদের জানান ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘অনেক হয়রানির মধ্যে আছি। আমরা সবাই মিলে আজ সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম। আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচার (কাঠগড়া) ভেতর গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক।’

এরপর আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের সঙ্গে খুরশীদ আলম খান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি। আইনের চোখে উনি অন্য ১০ জনের মতোই। তাই এভাবে তিনি কথা বলতে পারেন না। ওনাকে কেউ হয়রানি করছে না, ওনার কাজের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন।’

এর আগে ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘তাকে নিয়মিত হয়রানি করা হচ্ছে, আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালত যাব।’

আরো পড়ুন: অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে: আনারকন্যা ডরিন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App