×

জাতীয়

মিয়ানমারের গুলি লেগেছে আমাদের ট্রলার-টহল বোটে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৬:২৪ পিএম

মিয়ানমারের গুলি লেগেছে আমাদের ট্রলার-টহল বোটে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাবে দুই-একবার বাংলাদেশের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১২ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে।’

তিনি বলেন, যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে বোঝা মুশকিল। দুই-একবার আমাদের জেলেদের ট্রলার কিংবা আমাদের টহল বোটেও গুলি এসে লেগেছে। কে গুলি করেছে? সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার অস্বীকার করেছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে।

এ সময় সেন্ট মার্টিনে পণ্যের সরবরাহে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন মন্ত্রী।

আরো পড়ুন: ড. ইউনুস এভাবে কথা বলতে পারেন না: দুদক আইনজীবী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App