×

জাতীয়

শুক্রবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:০২ পিএম

শুক্রবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা

ফাইল ছবি

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ জুন)। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এরমধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি। 

তবে ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুইদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারো সাপ্তাহিক ছুটি মিলে তা ৯ দিনে গিয়ে দাঁড়াবে। ১৭ জুন ঈদ হবে, আর ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।  সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

উল্লেখ্য, মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন- ১০, ১১ ও ১২ জিলহজ।

আরো পড়ুন: ঈদে ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App