×

জাতীয়

দেশে আবাদযোগ্য জমি ৫৯ শতাংশ: কৃষিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৬:০৬ পিএম

দেশে আবাদযোগ্য জমি ৫৯ শতাংশ: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এই তথ্য জানান। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর তথ্য অনুযায়ী, অনুসারে দেশের মোট আয়তন ১ কোটি ৪৯ লাখ ২১ হাজার হেক্টর ও মোট আবাদ যোগ্য জমি ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর অর্থাৎ দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ।

আরো পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল কাউন্সিলরদের দেয়া হবে স্বর্ণপদক

কৃষিমন্ত্রী জানান, অকৃষি কাজে কৃষি জমির ব্যবহার সীমিত রাখা এবং যত্রতত্র স্থাপনা না করার বিষয়ে বিস্তারিত উল্লেখপূর্বক গৃহায়ন ও গণপূর্ত, ভূমি এবং শিল্প মন্ত্রণালয়কে পত্র দেয়া হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেবার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কৃষি জমি রক্ষার্থে 'কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন' নামে একটি আইন পাসের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App