×

জাতীয়

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন শিল্পমন্ত্রী। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও চিনি। 

আরো পড়ুন: সিট ফাঁকা থাকলেও টিকেট পাওয়া যায়না, সত্য নয়: বিমান মন্ত্রী

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর প্রমুখ।

প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এই ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App