×

জাতীয়

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:২৬ এএম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ঘিরে উত্তরের জেলাগুলোর গেটওয়ে হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়েছে। এর ফলে শুক্রবার ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট শুরু হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ও চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৬টার দিকে কালিহাতী উপজেলার পৌলীতে সিমেন্টবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে গেলে পরিস্থিতির অবনতি হয়। এছাড়া গাড়িগুলো সার্ভিস লেন ব্যবহারের কারণে সমস্যা আরও বেড়ে যায়। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে', বলেন তিনি।

এদিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানিয়েছেন, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে মোট ৪০ হাজার ৯০৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের ১৬টিসহ মোট ২১টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এতে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে বাধে বিপত্তি। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তির শিকার হয় ঈদ করতে ঘরে ফেরা মানুষ।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ঈদযাত্রার শুরু থেকেই গত কয়েকদিন ধরে মহাসড়কে বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App