×

জাতীয়

মাহফুজ ও তারেকের ডিএনএ সংগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৫:১৬ পিএম

মাহফুজ ও তারেকের ডিএনএ সংগ্রহ

মাহফুজ ও তারেক/ফাইল ছবি

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় তারেক ও মাহফুজের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে ৫ দিনের রিমান্ডে রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া এবং আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পুলিশি পাহারায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তারিকুল ইসলাম তারেক ও শাহ মাহবুবুর রহমান মাছুমকে। এদিকে ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তিন আসামি শাহ মাহবুবুর রহমান রনি, মিসবাউর রহমান রাজন ও আইনুদ্দিন। আজ পাঁচদিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে নেয়া হলে তারা এ জবানবন্দি দেন।

এদিন দুপুর ১টায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশ। পরে তাদেরকে সিলেট এমএম-১ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়।

পরে বেলা আড়াইটার দিকে রাজনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আর রনি ও আইনুদ্দিনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও শারমিন খানম নীলার আদালতে নেয়া হয়। সেখানে পৃথকভাবেই তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App