×

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় যত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৯:৪১ পিএম

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় যত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিনই বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটির বেশি টাকা।

শুক্রবার (১৪ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

আরো পড়ুন: টাঙ্গাইলে আঞ্চলিক সড়কে ১০ কিলোমিটার যানজট

সেতু‌তে পারাপার হওয়া প‌রিবহ‌নের ম‌ধ্যে যাত্রী বাসের সংখ‌্যা ছিলো ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০, ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮‍টি ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আরো বলেন, কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে গরুবাহী ট্রাক, পিকআপভ্যান ও যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়েছে। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে ফলবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে। তবে সেতু এলাকায় কোথাও যানজট নেই। স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App