×

জাতীয়

পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত: আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম

পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

পুলিশ সদস্য যে কোনো ধরনের অপরাধে জড়িত থাকলেই আর ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশে শূণ্য সহিষ্ণু নীতি অনুসরণ করছে। কোরবানির পশুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্য কর্তৃক অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শনিবার (১৫ জুন) সাংবাদিকদের এক বার্তায় এসব কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ প্রধান বার্তায় বলেন, গত বৃহস্পতিবার (১৩ জুন) বেসরকারী একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদ কোরবানির গরুবাহী গাড়ি থেকে পুলিশ সদস্য কর্তৃক অর্থ আদায়ের বিষয়টি নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ওইদিনই রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম ও পুলিশ লাইন্স নারায়ণগঞ্জের এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করে।

আরো পড়ুন: সার্বিক নিরাপত্তায় পুলিশের পরামর্শ

এছাড়াও, এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কারো বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App