×

জাতীয়

প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:১৩ পিএম

প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

ছবি: সংগৃহীত

মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)। প্রতি বছরের মতো এবারো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। 

সে উপলক্ষে জোরকদমে এগোচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দু-একদিনের মধ্যেই সম্পন্ন হবে প্রস্তুতির সব কাজ। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে সাতটায়। 

সেইসঙ্গে নিরাপত্তার কাজ চলছে জোরেশোরে। আলাদা আলাদাভাবে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। পুলিশ ও র‌্যাব আলাদা ওয়াচ টাওয়ার করেছে। সিসি ক্যামরাসহ নানা ধরনের নিরাপত্তার কাজ চলছে। ভেতরের সব কাজ প্রায় শেষের দিকে। গেট নির্মাণও প্রায় শেষের পথে।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করায় জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা অন্যান্য ঈদগাহের চেয়ে একটু বেশিই থাকে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, জাতীয় ঈদগাহের সামনে দুই পাশে নির্মাণ করা হয়েছে পৃথক ওয়াচ টাওয়ার। ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাবের পৃথক ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। রয়েছে পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম। বসানো হয়েছে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ।

স্থাপন করা হয়েছে পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম

এদিকে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করতে ১২০ থেকে ১৩০ জন শ্রমিক নিয়মিতভাবে কাজ করেছেন।

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতে দায়িত্বে থাকা পিয়ারু অ্যান্ড সন্স ডেকোরেটরের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, মূলত গত রমজান শুরুর একদিন আগে থেকেই ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ শুরু করেছিলাম। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে এই মাঠেই। ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য বাঁশ কাঠ লাগানোই ছিলো। সেগুলো ঠিক রেখে পুনরায় তাঁবুসহ অন্যান্য কাজ করা হয়েছে। এখানে ২৫ থেকে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন। তাদের মধ্যে নারী মুসল্লির সংখ্যা হবে ৪ থেকে ৫ থেকে হাজার।

আরো পড়ুন: সার্বিক নিরাপত্তায় পুলিশের পরামর্শ

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ হাজার বর্গমিটারের জাতীয় ঈদগাহ ময়দানে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ঈদগাহের প্যান্ডেলের ক্ষেত্রফল ২৫ হাজার ৪০০ বর্গমিটার।

ঈদগাহের মূল প্রবেশ পথের কাজ করা হচ্ছে

জানা গেছে, ঈদগাহে মূল প্রবেশ পথ থাকবে তিনটি। তবে জামাত শেষে বের হওয়ার জন্য উত্তরের দিকে আরো গেট খোলা হবে। এছাড়া, নারীদের জন্য মাঠের দক্ষিণ পাশে আলাদা প্রবেশপথ তৈরি করা হয়েছে।

ঈদের দিনে জাতীয় ঈদগাহকেন্দ্রিক চলাচলে ডিএমপির নির্দেশনা থাকবে এবং প্রধান ঈদ জামাত ঘিরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগের। ঈদ জামাত ঘিরে রাস্তা ডাইভারসন দেয়া হবে, যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া মুসল্লিরা ঈদগাহে আসতে পারেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। তাদের নারী পুলিশ সদস্যরা তল্লাশি করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এই ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট ছিলো একটি। পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং নারীদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছিলো। গতবার ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার ছিলো ৫টি এবং মহিলা কাতার ছিলো একটি। ঈদুল ফিতরের নামাজের পর ঈদুল আজহাতেও নামাজের জন্য ঈদগাহ মাঠটি সাজানো থাকে। এরপর আস্তে আস্তে এগুলো খুলে ফেলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App