×

জাতীয়

প্রথমবারের মতো গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের জামাত অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১১:৩৭ এএম

প্রথমবারের মতো গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের জামাত অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে সাতটায় মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত শুরু হয়। জামাতে অংশ নেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। 

ঈদের জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র মো. আতিকুল ইসলাম পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসী ও নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

মেয়র বলেন, ‘প্রথমবারের মতো ডিএনসিসির উদ্যোগে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। মুসল্লিরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্য নামাজ আদায় করেছে। গোলারটেক মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠটি সঠিকভাবে ব্যবহার করা হতো না। জানতে পেরেছি এখানে মাদকাসক্তরা মাদক সেবন করে। এটি হতে দেয়া হবে না। এই মাঠটি উন্নয়ন করে এখানে খেলাধুলার ব্যবস্থা করা হবে। লাইট লাগিয়ে দিব যেন রাতেও যুবকেরা এখানে খেলাধুলা করতে পারে। মাঠটিতে ঈদের জামাত আয়োজন হলে, এর পবিত্রতা রক্ষায় তখন এলাকাবাসী মাঠটি রক্ষা করবে।’

আরো পড়ুন: ঈদুল আজহার জামাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা

প্রতি বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদের প্রধান জামাত এই গোলারটেক মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 

যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে জনগণের সহযোগিতা দরকার। আমরা নগরবাসীকে কাউন্সিলরদের মাধ্যমে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সরবরাহ করেছি। বর্জ্য অপসারণে দশ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। ডিএনসিসির কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও আমি নিজে মাঠে আছি। কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন। আমাদের কর্মীরা সংগ্রহ করবে।'

তিনি বলেন, 'নির্ধারিত ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি রয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ আমাদের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করুন। হট লাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নিবে।'

ঈদের জামাতে ইমামতি করেন মিরপুর বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মুফতি এমদাদুল্লাহ।

ডিএনসিসির প্রধান জামাতে অংশ নেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App