রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহতের সংখ্যা বেড়ে ১৪০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত একজনকে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন তারা। বেশিরভাগ রোগই কাটাছেঁড়ার।
তাদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গরুর গুতায় গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামে একজনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : ঈদ করা হলো না স্বামী-স্ত্রীর, দুজনই নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ১৪০ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি করা হয়েছে।
