×

জাতীয়

দেশে পশু কোরবানি বেড়েছে ৩.৭ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১২:৫৫ পিএম

দেশে পশু কোরবানি বেড়েছে ৩.৭ শতাংশ

দেশে পশু কোরবানি বেড়েছে ৩.৭ শতাংশ। ছবি: সংগৃহীত

এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কোরবানি হওয়া পশুর এই সংখ্যা গত বছরের চেয়ে ৩ লাখ ৬৭ হাজার ১০৬টি বা ৩.৭ শতাংশ বেশি।

২০২৩ সালে সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছিল। তার আগের বছর এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বছর কোরবানির পশুর চাহিদা হিসাব করেছিল ১ কোটি ৭ লাখ। এর বিপরীতে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ। এই হিসেবে ধারণার চেয়ে কম পশু কোরবানি হয়েছে এবার। চাহিদার চেয়ে বেশি পশুর সরবরাহ থাকলেও এবার দাম গতবারের চেয়ে অনেকটা বেশি ছিল বলে হাটগুলোতে অভিযোগ করেন ক্রেতারা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাজমুল হাসান জানান, বরাবরের মতই সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

এলাকাভিত্তিক গবাদিপশু কোরবানির সংখ্যা

• ঢাকা বিভাগ: ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি

• চট্টগ্রাম বিভাগ: ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি

• রাজশাহী বিভাগ: ২৪ লাখ ২৬ হাজার ১১১টি

• খুলনা বিভাগ: ১০ লাখ ৮ হাজার ৮৫৫টি

• বরিশাল বিভাগ: ৪ লাখ ২৮ হাজার ৪৩৮টি

• সিলেট বিভাগ: ৩ লাখ ৯৩ হাজার ৭৪২টি

• রংপুর বিভাগ: ১১ লাখ ৭২ হাজার ৫৫৩টি

• ময়মনসিংহ বিভাগ: ৩ লাখ ৯২ হাজার ৫১৭টি

মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয়ের হাতে আসা তথ্য অনুযায়ী, কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৭ লাখ ৬৬ হাজার ৮৫৯টি গরু, ১ লাখ ১২ হাজার ৯১৮টি মহিষ, ৫০ লাখ ৫৬ হাজার ৭১৯টি ছাগল, ৪ লাখ ৭১ হাজার ১৪৯টি ভেড়া এবং ১ হাজার ২৭৩টি অন্যান্য পশু।

আরো পড়ুন: এবার কিছুটা বেড়েছে চামড়ার দাম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App